Apon Bhubon – আপন ভুবন - Change The Lives Together

Apon Bhubon – আপন ভুবন - Change The Lives Together company information, Employees & Contact Information

আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান) গত দুই বছর ধরে রাস্তায় পড়ে থাকা আশ্রয়হীন অসহায় পরিত্যক্ত বৃদ্ধা মায়েদের কে তুলে এনে সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান, খাবার এবং চিকিৎসা সেবা দিচ্ছে। মাঝরাতে আমাদের ভলান্টিয়ার টিম রাস্তায় পড়ে থাকা আশ্রয়হীন অসহায় পরিত্যক্ত বৃদ্ধা মায়েদের খুঁজে বের করে। তারপর তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আনা হয়। সেইসাথে সমাজসেবা কার্যালয় এবং লোকাল পুলিশ প্রশাসনকে তা অবহিত করা হয়। আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান) যাত্রা শুরু করেছিলো মাত্র ৪/৫ জন রাস্তায় পড়ে থাকা সহায় সম্বলহীন, পরিবারহীন বৃদ্ধা মায়েদের কে নিয়ে। দুইবছরে এখন প্রায় ২৯ জন বৃদ্ধা মায়ের ঠাই মিলেছে এই আপন ভুবন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম কখনো কাম্য নয় আমাদের। কিন্তু যাদের কেউই নাই, রাস্তায় টয়লেটের পাশে যাদের জীবন, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা? ৪/৫ জন বয়স্ক ইয়াতিম বৃদ্ধা মায়েদেরকে ভরনপোষণ, থাকা-খাওয়া এবং চিকিৎসা সেবা দেওয়া আমাদের সামর্থ্যের মধ্যে ছিলো। কিন্তু সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আমরা আর তা কুলিয়ে উঠতে পারছিনা। তাদের জন্য ২ জন কুক, ৩ জন কেয়ারগিভার, ২ জন ক্লীনার, ১ জন পিয়ন, ১ জন আয়া নিয়োগ দিতে হয়েছে ইতিমধ্যে। তাছাড়া বয়সের সাথে সাথে তাদের শারীরিক অসুস্থতাও অনেক বেশী পরিলক্ষীত হচ্ছে। চিকিৎসা বাবদ খরচও অনেক আকাশচুম্বী। তাছাড়া মানসিক সমস্যার জন্যও সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হচ্ছে প্রায়ই। এমতাবস্থায় তাদের থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য আপনি কিংবা আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিমাসে যাকাত/অনুদান বরাদ্দ প্রদান করে এই মহৎ কাজে শরীক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

Company Details

Employees
7
Founded
-
Address
House 36, Road 20, Sector 13, Ground & First Floor,bangladesh
Industry
Non-Profit Organizations
Keywords
IT Consulting.
HQ
Uttara, Dhaka
Looking for a particular Apon Bhubon – আপন ভুবন - Change The Lives Together employee's phone or email?

Apon Bhubon – আপন ভুবন - Change The Lives Together Questions

Top Apon Bhubon – আপন ভুবন - Change The Lives Together Employees

Free Chrome Extension

Find emails, phones & company data instantly

Find verified emails from LinkedIn profiles
Get direct phone numbers & mobile contacts
Access company data & employee information
Works directly on LinkedIn - no copy/paste needed
Get Chrome Extension - Free

Aero Online

Your AI prospecting assistant