Muktipotro

Muktipotro email format

Verified email-pattern data for Muktipotro is currently limited. You can still use the company insights and contact sections below.
২০১৭ সালের ২৫ নভেম্বরে একদল লেখক, গবেষক, সাংবাদিক মিলে মুক্তিফোরাম নামের একটি নেটওয়ার্ক গড়ে তোলেন যার প্রথম স্লোগান ছিলো “ডেয়ার টু ডিসেন্ট” বা “বিরুদ্ধমত করবার সাহস রাখো”। সেইসময়ে মুক্তিবাদকে একটি আলাপের ধরণ বলে তুলে ধরা হয়। বলা হয় যে মুক্তিবাদী আলোচনার কাজ হলো সত্যিকারের জনগণের সমস্যাকে সবার সামনে তুলে ধরা। এইক্ষেত্রে সমস্যা হিসেবে বলা হয় যে অনেকসময় এই আলোচনায় পুরোপুরি গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করতে হয়। তবে সমাজে এমন অনেক কিছুই ঘটতে থাকে যা এই পর্যন্ত পৌঁছায় না আর সেইজন্যে কেউ সেগুলো নিয়ে কথাও বলেনা। নেটওয়ার্কটি সেইসকল সমস্যা আর সমাজের অপরাপর চ্যালেঞ্জ নিয়ে আলোচনার একটি ফোরাম হয়ে ওঠে। তবে নিয়ম থাকে যে যেকোন বিষয় নিয়ে পোস্ট করার আগে নূন্যতম তথ্যসূত্র আর গবেষণার প্রমাণ দিয়ে নিতে হবে। একেবারে উড়ো কথা নিয়ে আলাপ করা হবেনা। পরবর্তীতে, ২০১৮ সালের ৪ জুন একটি বিকল্প গণমাধ্যম হিসেবে মুক্তিফোরাম যাত্রা শুরু করে। প্রথম এডিটোরিয়াল কমিটিতে ছিলেন এগারোজন লেখক, সাংবাদিক, ফটোগ্রাফার, গবেষক ও শিল্পী। তাদের সমন্বয়ে মুক্তিফোরাম ধীরে ধীরে একটি গণমুখী গণমাধ্যমে পরিণত হয়। দেশের বিভিন্ন অধিকারের দাবির সাথে সংহতি জানিয়ে এবং অন্যান্য অধিকার নিয়ে সচেতনতামূলক লেখাপত্র মুক্তিফোরামে প্রকাশিত হতে থাকে। মুক্তিফোরামে প্রকাশিত হয় একের পর এক জনপন্থী লেখকদের লেখা এবং মুক্তিফোরামের অনুরাগী ও শুভান্যুধায়ীদের সংখ্যা বাড়তে থাকে। এই সময়ে জলাবদ্ধতা, দারিদ্র, মূল্যস্ফীতি, ক্রসফায়ার, গুম, দূষণ, সাম্প্রদায়িক বিদ্বেষ, পরিবারতান্ত্রিকতা, ধর্ষণ, ক্ষমতাবাজী, শিক্ষা-স্বাস্থ্যব্যবস্থার দূর্গতি, শিক্ষকদের বেতন না পাওয়া ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও প্রতিবাদ জানিয়ে যায় মুক্তিফোরাম। এমন সময়ে কোটা সংস্কার আন্দোলনকা শুরু হলে কোটা সংস্কারের একটি সুচারু প্রস্তাব উত্থাপন করে মুক্তিফোরাম এবং একই সাথে আন্দোলনকারীদের ওপরে হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করে। তাদের বিচারের আওতায় আনারও চেষ্টা করে এবং পুরো সময় জুড়ে যতটুকু সম্ভব মিডিয়া কাভারেজ দিয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিফোরাম কোটা সংস্কার আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে যায় এবং গণমাধ্যম হিসেবে তাদের পাশে থাকে।
Looking for a particular Muktipotro employee's phone or email?

Muktipotro Questions

Explore related pages

Related company profiles:

Top Muktipotro Employees

Free Chrome Extension

Find emails, phones & company data instantly

Find verified emails from LinkedIn profiles
Get direct phone numbers & mobile contacts
Access company data & employee information
Works directly on LinkedIn - no copy/paste needed
Get Chrome Extension - Free

Aero Online

Your AI prospecting assistant