Associate Founder
Current"ভালো কাজের হোটেল"এখানে খেতে টাকা লাগেনা, যেকোনো একটি ভালো কাজ করলেই খাওয়া যায় পেট ভরে।পথশিশু, ছিন্নমূল, অসহায়, ভবঘুরে মানুষগুলি আসছে, বসছে এবং পেট ভরে খেয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ভালো কাজ করার কথা বলেই।আট দশটা হোটেলের মত এখানে চেয়ার, টেবিল কিংবা বিলের আওয়াজ নেই, নেই মাথার উপর ছাদও। খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই দিব্যি আহার সেরে নেন আমাদের হোটেলে আসা অতিথীরা।২০০৯ সাল থেকে আমরা কিছু ভালো কাজ করার চেষ্টা করছি এবং অন্যদেরকেও ভালো কাজ করতে উদ্ভুদ্ধ করছি। তারই ধারাবাহিকতায় আমরা বর্তমানে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করছি।ক্ষুধার যন্ত্রনা থেকেই মূলত পৃথিবীতে খারাপ কাজগুলোর উৎপত্তি হয়। তাই অসহায় মানুষদের ক্ষুধার যন্ত্রনা কমিয়ে তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।আমরা মনেকরি ১টি ভালো কাজ করার সদিচ্ছা ১০টি খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখে।বর্তমানে প্রতিদিন করাইল বস্তির পাশে বনানী ১১ নাম্বার রোড, কাওরানবাজার এবং কমলাপুরে রেলওয়ে স্টেশনে চলছে “ভালো কাজের হোটেল”।বর্তমানে ১২০০ জনের অধিক ডেইলী টেন মেম্বারদের দৈনিক ১০ টাকা হিসেবে মাসিক ৩০০ টাকা চাঁদা এবং কিছু শুভাকাঙ্খীদের সহযোগিতায় চলছে আমাদের এই হোটেল।ডেইলী টেন মেম্বার হতে চাইলে যোগাযোগঃ +8801713222343, +8801873708000